চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতর একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের ডেকোরেশনে ধাক্কা লেগে দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে টানেলটির পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা প্রান্তে আসার সময় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আফিয়া বেগম (২৬) ও নোয়াখালী জেলার ফাকেরা বেগম (২৬)। আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী টানেলের নিরাপত্তা ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার ফারুক আহমেদ বলেন, সম্ভবত অধিক গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের পাশে ধাক্কা লাগে। তৎক্ষণাৎ ক্ষয়ক্ষতি জানা যায়নি। তবে দুই জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। টানেলে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রিলিজ করা হয়েছে।
নরসিংদীর ডিসি কার্যালয়ের সহকারীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ