মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন ইরানে আর কোনো বিমান হামলা না চালানোর জন্য। ইসরায়েল ও ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার পরও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় তীব্র হামলা চালানোর পরিকল্পনার কথা জানালে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। খবর আলজাজিরার।
ট্রাম্প Truth Social-এ লিখেছেন: ‘ইসরায়েল, আর একটাও বোমা ফেলো না। এটা বড় ধরনের লঙ্ঘন হবে। তোমাদের পাইলটদের ঘরে ফিরিয়ে আনো, এখনই’।
মঙ্গলবার (২৪ জুন) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ হঁশিয়ারি দেন।
হামাসের হামলায় ৫ ইসরায়েলি সেনা নিহত