কলম্বোতেও ব্যাটিংয়ে বাংলাদেশ, মিরাজ ও এবাদত ফিরেছেন

আপডেট : ২৫ জুন ২০২৫, ১২:৫৪ পিএম

টস জিতে ব্যাটিং শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিরিজের প্রথম ম্যাচেও টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল বাংলাদেশ।

‎বাংলাদেশ দুটি পরিবর্তন করেছে। জাকের আলির জায়গায় মেহেদী হাসান মিরাজ দলে ফুরেছেন। চোটগ্রস্ত হাসান মাহমুদের জায়গায় দলে ঢুকেছেন এবাদত হোসেন।

বাংলাদেশ একাদশ

সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা ও এবাদত হোসেন।

‎অন্যদিকে দুজন স্পিনার ও দুজন পেসার নিয়ে নামছে শ্রীলঙ্কা। অভিষেক হয়েছে অলরাউন্ডার সোনাল দিনুশার।

শ্রীলঙ্কা একাদশ

‎পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্ডিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সোনাল দিনুশা, থারিন্দু রত্নায়েকে, প্রবাত জয়াসুরিয়া, বিশ্ব ফার্নান্ডো ও আসিতা ফার্নান্ডো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত