নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ৯ আর্টিলারি ব্রিগেড এর তত্ত্বাবধানে ৫ শতাধিকেরও বেশি অসহায় ও দুস্থ মানুষকে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
এর পাশাপাশি এই সকল দুস্থ রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ এবং চশমাও বিতরণ করা হয়। বুধবার (২৫ জুন) সকাল ৮টা থেকে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এই চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত বিশেষ এই মেডিকেল ক্যাম্পেইনে বাংলাদেশ সেনাবাহিনীর চক্ষু বিশেষজ্ঞ ডা. মেজর কানিজ ফাতেমা এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন নিশাত ও ক্যাপ্টেন মুবিন, অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
চিকিৎসা সেবার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ৯ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ হোসেন, পিএসসিসহ সেনাবাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার এই মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন।
এই মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রাপ্ত রোগী এবং এলাকার মানুষজন বাংলাদেশ সেনাবাহিনীর মানবকল্যাণমূলক এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
ভবিষ্যতেও প্রত্যন্ত অঞ্চলে অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে সেনাবাহিনীর বিশেষ এই মেডিকেল ক্যাম্পেইন চলমান থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানানো হয়।
তবু বুমরাতে আস্থা রাখছেন গম্ভীর
দাউদকান্দিতে খালের মুখে ময়লার বাগাড় পরিচ্ছন্নতা অভিযানে ধানসিঁড়ি