বিশ্বের অনেক ঐতিহ্যবাহী ক্রিকেট স্টেডিয়ামে অনার্স বোর্ড আছে। সেই ভেন্যুতে কীর্তি গড়া ক্রিকেটারদের নাম সেই অনার্স বোর্ডে লেখা হয়। তবে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এতদিন কোনো অনার্স বোর্ড ছিল না। এবার প্রথমবারের মতো মিরপুরে বসল অনার্স বোর্ড।
টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছর পূর্তিতে মিরপুরে টেস্ট অভিষিক্ত ক্রিকেটারদের নাম সংবলিত একটি অনার্স বোর্ড স্থাপন করেছে বিসিবি। এতে ২০০০ সালে দেশের প্রথম টেস্ট ম্যাচে অভিষেক পাওয়া খেলোয়াড়দের দিয়ে শুরু ২০২৫ সাল পর্যন্ত ১০৭ জন ক্রিকেটারের নাম এই বোর্ডে যুক্ত করা হয়েছে। বোর্ডে এক নম্বর টেস্ট ক্যাপ পাওয়া ক্রিকেটার হলেন আকরাম খনা, আর সর্বশেষ ১০৭ নম্বরে আছেন তানজিম হাসান সাকিব।
আজ বৃহস্পতিবার নতুন এই অনার্স বোর্ডের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনার্স বোর্ডটির পাশেই তৈরি করা হয়েছে স্মারক ক্যাবিনেট। যেখানে জাতীয় দলসহ বয়সভিত্তিক বিভিন্ন দলের অর্জিত ট্রফিগুলো সাজিয়ে রাখা হয়েছে।
কুসঙ্গে পড়ে ক্যারিয়ার থমকে গেছে –পৃথ্বীর সরল স্বীকারোক্তি
হাঁটুর অস্ত্রোপচারের সময় আর্জেন্টাইন ফুটবলারের মৃত্যু