প্রথম দিন ২২০ রান তুলতেই ৮ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেই পিচে দ্বিতীয় দিন শ্রীলঙ্কা সহজেই ব্যাট করে যাচ্ছে, বাংলাদেশ নিতে পেরেছে মাত্র ২ উইকেট। কারণ কি? দ্বিতীয় দিনের খেলা শেষে কোচ ফিল সিমন্সের কাছে জানতে চাওয়া হয়েছিল সংবাদ সম্মেলনে।
ওয়েস্ট ইন্ডিয়ান কোচ বলেছেন, 'প্রথম দিনের থেকে আজ উইকেট অনেক ভালো ছিল। গতকাল উইকেটে বল থেমে থেমে আসছিল, পেসও দুরকম ছিল। তবে আজ ছিল অনেক ভালো। গতকালের মত টার্নও ছিল না, ব্যাটিং করা সহজ হয়েছে। ব্যাটসম্যানরাও ভালো ব্যাটিং করেছে। কখনও কখনও টেস্ট ক্রিকেট এমনই।’
বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘এটা একটা কঠিন দিন ছিল। উইকেট অনেক সহজ হয়ে গেছে। ব্যাটিং করাও সহজ হয়ে গিয়েছিল। উইকেট নিতে ভুগেছি আমরা। যা এমন ভালো পিচে প্রত্যাশিতই ছিল। বোলারদের জন্য কঠিন একটা দিন গেছে।’
বাংলাদেশের ব্যাটাররা না পারলেও দুই টেস্টেই নিজের ব্যাটিংয়ের প্রতিভার ছাপ রেখেছেন নিশাঙ্কা। প্রথম টেস্টে ক্যারিয়ারসেরা ইনিংস খেলার পর কলম্বোতে প্রথম ইনিংসে অপরাজিত আছেন ১৪৬ রানের ইনিংস খেলেছেন। প্রথম ইনিংসে বাংলাদেশের দুই কিংবা তিন জন ব্যাটার বড় ইনিংস না খেলতে পারার আক্ষেপ করেছেন সিমন্স। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, কিভাবে ব্যাটিং করতে হয় নিশাঙ্কা সেটা তাদের দেখিয়ে দিয়েছে।
সিমন্স বলেন, ‘গতকাল দুই বা তিনজন ব্যাটারকে আরও লম্বা ইনিংস খেলতে হতো, বড় রান করতে হতো। আজ পাথুম নিশাঙ্কা আমাদের দেখিয়ে দিয়েছে কিভাবে ব্যাটিং করা উচিত। আশা করছি আমাদের দ্বিতীয় ইনিংসে গিয়ে আমরা ভালো করতে পারবো।’
শ্রীলঙ্কা ২ উইকেটে ২৯০, বাংলাদেশ পিছিয়ে ৪৩ রানে
মিরপুরে দেশের প্রথম টেস্ট ক্রিকেটারদের মিলনমেলা