জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব শুরু আজ

আপডেট : ২৭ জুন ২০২৫, ০৮:২৭ এএম

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। সনাতনদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগন্নাথ দেব জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব ব্রহ্মা-। আর নাথ হচ্ছেন ঈশ্বর। এর আলোকে জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। জগন্নাথের অনুগ্রহ পেলে মানুষের কল্যাণ ও মুক্তিলাভ হয়। চিরাচরিত এই বিশ্বাস থেকে রথের ওপর জগন্নাথ দেব প্রতিমা রেখে তাকে সাজিয়ে রথ টেনে নিয়ে যাত্রা করেন সনাতন ধর্ম অনুসারীরা। বাংলা বর্ষের আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ উৎসব শুরু হয়। রথযাত্রার সবচেয়ে আকর্ষণ বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে আজ। এরপর উল্টোরথ যাত্রার মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শেষ হয়। নানা আচার ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী ৫ জুলাই উল্টো রথের শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে। ইতিমধ্যে রথযাত্রা মহোৎসব উপলক্ষে রাজধানীসহ সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত