ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

পিকআপের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, আরোহী নিহত 

আপডেট : ২৭ জুন ২০২৫, ১০:০৮ এএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদীখানে পিকআপের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার পরিচয় জানা যায়নি।

আজ শুক্রবার ভোর ৪ টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার কুচিয়ামোড়া এলাকার এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

জেলার শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন জানান, ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিল মোটরসাইকেলটি। পথে কুচিয়ামোড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পিক-আপকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক এক্সপ্রেসওয়েতে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত