ব্রাজিলিয়ান ক্লাবে যাওয়াসহ নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আল নাসরের সঙ্গে তিনি আরও দুই বছরের চুক্তি নবায়ন করেছেন। ২০২৭ সাল পর্যন্ত পর্তুগিজ মহাতারকাকে ধরে রাখার জন্য আল নাসরকে গুনতে হচ্ছে বিপুল পরিমাণ অর্থ।
আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, এ দুই বছরে সৌদি ক্লাব থেকে রোনালদো পাবেন ৪৯২ মিলিয়ন পাউন্ড। অর্থাৎ, ৪২ বছর বয়স পর্যন্ত প্রতিদিন তার মূল বেতন হবে ৪৮৮,০০০ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি ২১ লাখ টাকা! এই বিপুল পরিমাণ অর্থ আয় করে তিনি পেছনে ফেলে দিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকেও। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী কিংবদন্তির চেয়ে রোনালদোর আয় অনেক বেশি।
যুক্তরাষ্ট্রের লিগ এমএলএসের ২১ দলের সব খেলোয়াড় মিলে মোট যে পরিমাণ বেতন পান, ইন্টার মিয়ামি থেকে লিওনেল মেসি তার চেয়ে অনেক বেশি অর্থ পেয়ে থাকেন। বছরে তার বেতন ২ কোটি ৪ লাখ ৪৬ হাজার ৫৫৭ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৪৮ কোটি ৪০ লাখ টাকা। অর্থাৎ মেসির দৈনিক বেতন প্রায় ৬ কোটি ৮০ লক্ষ টাকা; যদিও সেটা সিআর সেভেনের চেয়ে কম।
১৬২ রান খরচ করে অবশেষে উইকেট পেলেন নাহিদ রানা
দুর্দান্ত জয়ে জুভেন্তাসের মুখোমুখি রিয়াল মাদ্রিদ