রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। শনিবার (২৮ জুন) দুপুর ২টায় সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নেতাকর্মীরা উদ্যানমুখী হন।
মহাসমাবেশের প্রথম অধিবেশন শুরু হয় সকাল ১০টা থেকে, যেখানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। দুপুর ২টা থেকে মহাসমাবেশের মূল পর্ব শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী রেজাউল করীম চরমোনাই পীর।
মহাসমাবেশে উপস্থিত ইসলামী আন্দোলনের একজন কেন্দ্রীয় নেতা তার বক্তব্যে বলেন, আজকের এই জনসমুদ্র প্রমাণ করে দেশের মানুষ পরিবর্তন চায়। তারা চায় এমন একটি নির্বাচন ব্যবস্থা যেখানে প্রতিটি ভোট মূল্যবান হবে এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, আমরা আশা করছি, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির সমর্থক সব রাজনৈতিক দলের নেতা আমাদের এই দাবির প্রতি একাত্মতা ঘোষণা করবেন এবং দেশের কল্যাণে ঐক্যবদ্ধ হবেন।
শান্তর অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি এড়িয়ে গেলেন বুলবুল