পুলিশের বিশেষ অভিযানে সারা দেশ থেকে আরও ১ হাজার ৫৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ৭৪ জন। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৪৬৬ জন। গতকাল শনিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, একটি ম্যাগাজিন, ৬ রাউন্ড ৯ এমএম গুলি, ৩টি ককটেল সদৃশ্য বস্তু ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সদর দপ্তরের এ কর্মকর্তা।
×
