ছক্কা মেরে ক্রিজেই লুটিয়ে পড়লেন ক্রিকেটার!

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৫:০৮ পিএম

ক্রিকেট মাঠে আবারও করুণ মৃত্যুর ঘটনা ঘটেছে। পাঞ্জাবের ক্রিকেটার হরজিত সিং ব্যাটিং করতে করতেই মাটিতে লুটিয়ে পড়েন। অনেক চেষ্টা করেও তাঁকে বাঁচানো যায়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে হরজিতের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যমগুলো।

জানা গেছে, পাঞ্জাবের ফিরোজপুরের বাসিন্দা হরজিত স্থানীয় ডিএভি স্কুলের মাঠে একটি ম্যাচ খেলছিলেন। ব্যাটিংয়ের সময় একটা ছক্কা মেরে হাঁটতে হাঁটতে পিচের মাঝখানে আসেন। কিন্তু পরের বল খেলার সুযোগ পাননি। হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

সাথে সাথে অন্য ক্রিকেটাররা হরজিতের কাছে ছুটে যান। তাঁকে সিপিআর দিয়ে দ্রুত নেওয়া হয় হাসপাতালে। কিন্তু হরজিতকে বাঁচানো যায়নি। ২০২৪ সালে এভাবেই মারা গিয়েছিলেন মুম্বাইয়ের ক্রিকেটার রাম গণেশ তেওয়ারি। তাকেও সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু বাঁচানো যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত