বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ নিয়ে সবচেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছে বিএনপি। আমরা জাতীয় মূলনীতির ক্ষেত্রে আমাদের অবস্থান জানিয়েছি যে আমরা কোন বিষয়ে একমত। আমরা সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিষয়ে আমাদের মতামত জানিয়েছি।
আজ রবিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছ থেকে প্রস্তাব এসেছে তারা আবারও আলোচনা করবেন। আমরা আলোচনায় আগ্রহী।
তিনি আরও বলেন, আমরা ৩১ দফার যে দলীয় প্রস্তাব দিয়েছি, সেটাই আবার দিয়েছি। আমাদের আন্তরিকতা নিয়েই আমরা জুলাই সনদে সইয়ের জন্য কাজ করছি।
বিএনপির এ নেতা জানান, জাতীয় মূলনীতি, ৭০ অনুচ্ছেদ সংস্কার, বিরোধী দলের হাতে সংসদীয় কমিটির সভাপতিত্ব এবং প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ সংক্রান্ত অনেক প্রস্তাবে তারা একমত হয়েছেন। তবে কিছু বিষয়ে আগের মতামতের ভিত্তিতে আলোচনা চেয়েছে বিএনপি।