‘ত্রিধারায়’ একসঙ্গে ঋতুপর্ণা-চঞ্চল চৌধুরী

আপডেট : ৩০ জুন ২০২৫, ১২:১৯ এএম

দুই বাংলার তিন জনপ্রিয় অভিনয়শিল্পী ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায় ও চঞ্চল চৌধুরী প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন।

‘ত্রিধারা’ নাম থেকেই স্পষ্ট, এটি তিনটি ভিন্ন জীবনের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে। প্রেম, অতীত এবং জীবনের বাস্তবতা এই ত্রিমুখী রসায়নের জটিলতায় গাঁথা হবে সিনেমার কাহিনি। ২৫ বছর আগেকার প্রেম হঠাৎ ফিরে এলে কীভাবে তা বর্তমানকে এলোমেলো করে দেয়, কীভাবে মানুষ নিজের ভাঙা জীবনকে গুছিয়ে নিতে চেষ্টা করে এই টানাপড়েনকে কেন্দ্র করেই নির্মিত হবে ‘ত্রিধারা’। এই বিষয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন, এখনো কিছু চূড়ান্ত হয়নি। এমন একটা ছবির কথা ভাবা হচ্ছে ঠিকই তবে সবটাই নির্ভর করছে পরিস্থিতির ওপর। সব ঠিক থাকলেই এই ছবির কাজ শুরু হবে।

ভাবনাচিন্তা চললেও এখনো কিছু চূড়ান্ত হয়নি। সবটাই প্রাথমিক পর্যায়ে রয়েছে। এদিকে, ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া চঞ্চল চৌধুরী অভিনীত ‘উৎসব’ সিনেমা রীতিমতো চমক দেখাচ্ছে। মুক্তির বিশ দিন

পেরিয়ে গেলেও এখনো ছবিটি দেখতে দর্শক হুমড়ি খেয়ে পড়ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত