নোয়াখালীর সূবর্ণচরে বিধবা নারীকে হাত-পা বেঁধে ধর্ষণের ঘটনায় মো. সিরাজ উদ্দিন (২৬) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। রোববার (২৯ জুন) রাতে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ইছাখালী ইউনিয়নের হাফিজ গ্রাম থেকে ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ (সিপিসি-১) ফেনীর সহযোগিতায় ধর্ষণ মামলার মূলহোতা সিরাজ উদ্দিনকে গ্রেপ্তার করে নোয়াখালীর চরজব্বার থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার সিরাজ উদ্দিন চরজব্বর থানার চরওয়াপদা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরকাজী মোখলেছ গ্রামের নবী মিয়া ছেলে।
র্যাব জানায়, ভুক্তভোগী বিধবা নারী স্বামী মারা যাওয়ার পর গত দুই বছর ছেলেকে নিয়ে বাবার বাড়ি চরওয়াপদা ইউনিয়নের চরকাজী মোখলেছ গ্রামে বসবাস করতেন। গত ১১ মে রাত সাড়ে ৯টায় সিরাজ উদ্দিন ওই নারীকে বাড়ি থেকে অপহরণ করে নির্জনস্থানে হাত-পা বেঁধে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় ১৩ মে সিরাজকে প্রধান করে চরজব্বর থানায় মামলা রুজু করা হয়। উক্ত মামলার সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়।
ট্রাম্প-নেতানিয়াহু আল্লাহর শক্র
আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে, অভিযুক্ত ৩০ জন