রূপগঞ্জে গুলিসহ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সহযোগী গ্রেপ্তার 

আপডেট : ৩০ জুন ২০২৫, ০১:৫৫ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলিসহ মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন মিয়া ও তার সহযোগী সাব্বিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ এলাকার সুপারি বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ওই ইউনিয়নের দড়িকান্দি এলাকার মৃত মুগবুল হোসেনের ছেলে নয়ন মিয়া ও জেলার আড়াইহাজার উপজেলার দড়িসতমান্দি এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে সাব্বির। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, রোববার রাতে পুলিশ টহলরত অবস্থায় দুই যুবক মোটরসাইকেলযোগে ঘুরাঘুরি করছিল। তাদের সন্দেহ হলে পুলিশ তল্লাশি চালায়। এসময় তাদের একজনের পকেটে একটি গুলি পাওয়া যায়। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত