জুলাই শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৫:৫৩ পিএম

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জুলাইয়ের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে ছাত্রদল। মঙ্গলবার (১ জুলাই) কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়।

এতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নেতৃত্বে কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকার চার মহানগরসহ বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া কর্মসূচির ধারাবাহিকতায় থাকবে আলোচনা সভা, মানববন্ধন, প্রদর্শনী, রক্তদান কর্মসূচি এবং শহীদদের স্মরণে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত