৪৮তম বিসিএসের (বিশেষ) প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৮ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট এ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এর আগে গত ২৭ মে পিএসসি থেকে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অনলাইনে আবেদন প্রক্রিয়া ১ জুন শুরু যা চলে ২৫ জুন পর্যন্ত।
পিএসসি জানিয়েছে, আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হবে ২১ জুলাই। পরে দ্রুত মৌখিক পরীক্ষা নিয়ে ২২ সেপ্টেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নাম প্রকাশ করা হবে।
এই বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেবে পিএসসি। এর মধ্যে সহকারী সার্জন দুই হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন ৩০০ জন।
