ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রায় প্রভাব পড়বে কি না জানাল আবহাওয়া অফিস

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৯:৪১ এএম

রাজধানী ঢাকায় আজ বুধবার সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে শুরু করে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ কখনো কখনো অস্থায়ীভাবে মেঘলা হতে পারে এবং কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাস ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আসবে না বলে ধারণা করা হচ্ছে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, আর গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্য উঠবে ভোর ৫টা ১৫ মিনিটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত