পেস আক্রমণে দারুণ শুরু বাংলাদেশের

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৪:৫৩ পিএম

তাসকিন আহমেদ তো প্রথম ওভারটা মেডেনই দিলেন। দ্বিতীয় ওভারে তানজিম সাকিব দিলেন ১ রান। পেস আক্রমণে এভাবেই প্রথম ওয়ানডে শুরু করল বাংলাদেশ। চতুর্থ ওভারে দলীয় ৫ রানেই উইকেট পতন। তানজিমের করা প্রথম বলটিতে ছিল অতিরিক্ত বাউন্স। কাট করতে গিয়ে লিটন দাসের তালুবন্দি হয়ে ফিরেন পাথুম নিশাঙ্কা (০)।

পরের ওভারে আবারও সাফল্য। এবার তাসকিনের অফ স্টাম্পের বাইরের বলে ইনসাইড এজ হয়ে ১৩ বলে ৬ রান করা মাদুস্কার স্টাম্প ভেঙে যায়। ৭ম ওভারে কামিন্দু মেন্ডিসকে মেহেদি মিরাজের তালুবন্দি করেন তাসকিন। ২৯ রানে নেই শ্রীলঙ্কার ৩ উইকেট।

সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে এই ফরম্যাটে অভিষেক হয়েছে উইকেটকিপার–ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন ও বাঁহাতি স্পিনার তানভীর হোসেনের। দুজনেরই আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক হয়ে গেছে। অন্যদিকে শ্রীলঙ্কার হয়ে ওয়ানডে অভিষেক হয়েছে পেসার মিলান রত্নায়েকের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত