শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়েই এই ফরম্যাটে আজ অভিষেক হয়েছে বাহাঁতি স্পিনার তানভীর হোসেনের। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে লঙ্কানদের প্রতিরোধ ভেঙে শিকার করলেন অভিষেক উইকেট। ২৯ রানে ৩ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েছিলেন কুসল মেন্ডিস আর অধিনায়ক চারিথ আসালাঙ্কা। দুজনে ৭৭ বলে গড়েন ৬০ রানের জুটি।
তানভীরের করা ১৯তম ওভারের পঞ্চম বলটিতে রিভিউ নিয়ে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। এক্ষেত্রে ব্যাটার ছিলেন কুশল। পরের বলে তানভীর আর হতাশ করেননি। তার বল গিয়ে প্যাডে লাগে কামিন্দুর প্যাডে। আম্পায়ার আউট দিলে রিভিউ নেন তিনি। তবে আম্পায়রস কলে আর সিদ্ধান্ত বদলায়নি।
এর আগে মেডেন ওভার দিয়ে ইনিংসের সূচনা করেন তাসকিন আহামেদ। চতুর্থ ওভারে দলীয় ৫ রানে পাথুম নিশাঙ্কাকে (০) ফেরান তানজিম সাকিব। পরের ওভারে তাসকিনের অফ স্টাম্পের বাইরের বলে ইনসাইড এজ হয়ে ১৩ বলে ৬ রান করা মাদুস্কার স্টাম্প ভেঙে যায়। তাসকিনের করা ৭ম ওভারে কামিন্দু মেন্ডিস মেহেদি মিরাজের তালুবন্দি হলে ২৯ রানে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা।
ঋতুর গোলে মায়ানমারের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ
পেস আক্রমণে দারুণ শুরু বাংলাদেশের