ফ্রেঞ্চ ওপেন জয়ের এক মাসের মাথায় উইম্বলডন খেলতে নেমে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হলো কোকো গাফকে। মঙ্গলবার রাতে অল ইংল্যান্ড ক্লাবের কোর্ট নং-১-এ ইউক্রেনের দায়ানা ইয়াস্ত্রেমস্কার কাছে ৭-৬(৩), ৬-১ সেটে হেরে ঝড়ে পড়েন তিনি। অথচ শুরুতে তার ম্যাচ হওয়ার কথা ছিল সেন্টার কোর্টে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোকো গাফ জানান, শেষ মুহূর্তে কোর্ট ও সময় বদলে যাওয়ায় তার প্রস্তুতিতে বড় ধাক্কা লাগে। “আসলে কোর্ট বদলটাই বড় বিষয় ছিল না, আমি অপেক্ষা করছিলাম একটু দেরিতে ম্যাচ শুরুর জন্য। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে জানতে পারি, ম্যাচটা ৭টা ৩০ মিনিটের আগে শুরু হবে না,” বললেন গাফ।
এই সময় পরিবর্তনের ফলে খাওয়ার রুটিনও গড়বড় হয়ে যায় তার। গাফ বলেন, “আমি তখনও কিছু খাইনি, কারণ আমি ভাবছিলাম হয়তো নোভাকের পরেই আমাদের খেলা পড়বে। তাই খাওয়ার সময় হয়নি।” যদিও পারফরম্যান্সের ব্যর্থতার দায় তিনি এই শিডিউল বদলের ওপর চাপাতে চাননি। “এই পরিবর্তন ম্যাচের ফলকে প্রভাবিত করেছে, এমনটা আমি বলব না। আমি এর আগেও দ্রুত সময়ের মধ্যে ম্যাচ খেলেছি,” বলেন তিনি।
উইম্বলডনের আয়োজকরা ম্যাচ শিডিউলে হঠাৎ পরিবর্তন আনেন কারণ সেন্টার কোর্টে আগের ম্যাচগুলো সময়ের চেয়ে বেশি দীর্ঘ হয়। আলেক্সান্ডার জভেরেভ ও আর্থার রিন্ডারকনেকের ম্যাচ রাতের কারফিউয়ের কারণে শেষ না হওয়ায়, নোভাক জোকোভিচের ম্যাচ পেছানো হয় সন্ধ্যা ৭টায়। ফলে গাফের ম্যাচটি সেন্টার কোর্টে আয়োজন সম্ভব হয়নি।
উইকেট শিকারের আনন্দে কী করবেন ভেবেই পাচ্ছিলেন না শান্ত!
ঋতুর জোড়ায় মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপে এক পা বাংলাদেশের