ওয়ানডেতে সর্বশেষ ৮ ইনিংসে ৪টি ডাক মেরেছেন লিটন দাস। এই আট ইনিংসে তার রান যথাক্রমে – ৬, ১*, ০, ০, ২, ৪, ০, ০। যেভাবে তিনি একের পর এক সিরিজে সুযোগ পেয়ে যাচ্ছেন, তাতে হয়তো ‘ডাক মাস্টার’ হিসেবে পরিচিতি পাওয়া শহিদ আফ্রিদিকেও হয়তো ছাড়িয়ে যাবেন একদিন!
প্রেমাদাসায় গতকাল বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে ভয়াবহ ব্যাটিং ধস নামে বাংলাদেশের ইনিংসে। মাত্র ২৭ বলের ব্যবধানে ৫ রানে হারিয়ে বসে ৭টি উইকেট! ১০০/১ থেকে মুহূর্তেই স্কোর হয়ে যায় ১০৫/৮! চার নম্বরে ব্যাটিংয়ে নেমে চারটির বেশি বল খেলার ধৈর্য্য ছিল না লিটনের। কোনো রান না করেই লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার একটা গুগলি বুঝতে না পেরে এলবিডাব্লিউ হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন।
এই নিয়ে ২০২৩ সালের ডিসেম্বর থেকে ওয়ানডেতে দুই অংকে যেতে ব্যর্থ হলেন লিটন। ৮ ইনিংসে তার রান মাত্র ১৩, গড় ১.৮৫! সেরা চারে ব্যাটিং করা কোনো ব্যাটারের এমন রেকর্ড ইতিহাসে বিরল। শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্য এটা তার হ্যাটট্রিক ডাক। গত বছর ১৫ মার্চ চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতেও তিনি ‘ডাক’ মেরেছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে শূন্য রানে আউট হলেই তিনি ‘ডাক’ মারার হ্যাটট্রিক গড়ে ফেলবেন!
সে যাই হোক, ওয়ানডেতে সবচেয়ে বেশি ‘ডাক’ মারার রেকর্ডে লিটন অনেকটাই পিছিয়ে আছেন। সর্বাধিক ৩৪টি ডাক মেরে শীর্ষে লঙ্কান কিংবদন্তি সনাথ জয়াসুরিয়া। ৩০টি ডাক নিয়ে এরপরই আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি, যিনি সাধারণত ‘ডাক’ মারার জন্য হাস্যরসের শিকার হয়ে থাকেন। লিটন ৯৫ ম্যাচে ইতোমধ্যেই ১৬টি ডাক মেরেছেন। আরও কয়েকটা ম্যাচ সুযোগ পেলে হয়তো দ্রুতই আফ্রিদিকে ধরে ফেলবেন!
মাত্র ১২ দিন আগে বিয়ে করেছিলেন জোটা, দুর্ঘটনায় সব শেষ!
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লিভারপুল তারকা দিয়োগো জোটার
এবার ৯ ছক্কায় ঝড় বইয়ে দিলেন বৈভব সূর্যবংশী