সরকারি চাকরি অধ্যাদেশ দ্বিতীয় সংশোধনী অনুমোদন

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৬:০২ পিএম

সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৩ জুলাই) উপদেষ্টা পরিষদের ৩২তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত