বাইকের চালকের পাশাপাশি পেছনে বসা আরোহীদের জন্যেও হেলমট পরা বাধ্যতামূলক ঘোষণা করেছে পাকিস্তান। দেশটির রাজধানী ইসলামাবাদে বাইকের আরোহীদের নিরাপত্তার জন্য এই আইন বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার ইসলামাবাদের চিফ ট্রাফিক অফিসার (সিটিও) জিসান হায়দার বলেন, ‘এই সিদ্ধান্ত বাস্তবায়নের আগে দুই সপ্তাহব্যাপী সচেতনতা কার্যক্রম পরিচালিত হবে। এরপর হেলমেট না পরার জন্য চালক ও পেছনের যাত্রী—উভয়ের ওপর জরিমানা করা হবে।’
নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই এই নিয়ম সমানভাবে প্রযোজ্য হবে। এর ফলে দুর্ঘটনায় বেঁচে থাকার সম্ভাবনা ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে।
