লিটন বাদ, তাসকিন বিশ্রামে, ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৩:১৬ পিএম

প্রথম ম্যাচে বাজেভাবে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। আজ শনিবার দ্বিতীয় ওয়ানডে হারলেই সিরিজ হাতছাড়া। কলম্বোর পি সারা ওভালে এমন সমীকরণে দাঁড়িয়ে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। গত ২ জুলাই প্রথম ওয়ানডে ৭৭ রানে জিতে সিরিজে এগিয়ে আছে শ্রীলঙ্কা।

আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে আছে দুটি পরিবর্তন। গত ম্যাচসহ শেষ ৬ ইনিংসে চারবার 'ডাক' মারা ফর্মহীন লিটন দাসকে বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় দলে এসেছেন শামীম পাটোয়ারী। এছাড়া পেস তারকা তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে একাদশে ফেরানো হয়েছে আরেক পেসার হাসান মাহমুদকে। শ্রীলঙ্কার একাদশেও এসেছে দুই পরিবর্তন। মিলান রত্নায়েকে ও ইশান মালিঙ্গায় জায়গায় এসেছেন দুনিত ভেল্লালাগে ও দুশমন্ত চামিরা।

গত দুই বছর ধরেই বাংলাদেশের পারফর্মেন্স খুবই করুণ। সব মিলিয়ে সর্বশেষ ৭ ওয়ানডের একটিতেও জিততে পারেনি। ২০২৩ বিশ্বকাপ থেকে হিসেব করলে ২৪ ম্যাচে জয় মাত্র ৬টি। এই সময়ে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ছাড়া আর কোনো সিরিজও জিততে পারেনি বাংলাদেশ। গত বছর বাংলাদেশে এসে সেই সিরিজ হারের বদলা নেওয়ার সুযোগ এখন শ্রীলঙ্কার সামনে।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

শ্রীলঙ্কা একাদশ: চারিত আসালঙ্কা (অধিনায়ক), নিশান মাদুশকা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, জানিত লিয়ানাগে, দুনিত ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহিশ তিকশানা, দুশমন্ত চামিরা ও আসিতা ফার্নান্দো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত