গাজা থেকে ইসরায়েলের নিরিমে রকেট হামলা 

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১০:৫০ এএম

দক্ষিণ গাজার দিক থেকে ছোড়া একটি রকেট গতকাল রবিবার রাতে ইসরায়েলের নিরিম এলাকার কাছে খোলা জায়গায় বিস্ফোরিত হয়েছে। হামলায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হামলার পরপরই সীমান্তবর্তী নিরিমসহ আশপাশের এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় রাত ৯টার পর দক্ষিণ গাজার দিক থেকে রকেটটি ছোড়া হয় এবং এটি নিরিমের কাছে অবস্থিত একটি খালি জায়গায় আঘাত হানে।

হামলার দায় স্বীকার করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড। এক বিবৃতিতে তারা জানিয়েছে, খান ইউনুসের উত্তরের আল-সাতার ও আল-কারারায় অবস্থান নেওয়া ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে তারা মর্টার শেল নিক্ষেপ করেছে। একইসঙ্গে নিরিম ও আইন হাশলোশা এলাকায় তারা ১১৪ মিলিমিটার রাজউম ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

এই রকেট হামলার ঘটনা এমন সময় ঘটল, যখন গাজা উপত্যকায় একদিকে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, অন্যদিকে সীমান্তে সংঘর্ষও অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত