ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় ছুরিকাঘাতে আরিফ মিয়া (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার সন্ধ্যা ৮টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত আরিফ মিয়া ওই এলাকার আব্দুল কাদেরের ছেলে। হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সাখাওয়াত হোসেন সাগর, যিনি একই এলাকার সুরুজ আলীর ছেলে।
নিহতের ভাতিজা দিদার জানান, সাখাওয়াত হোসেন সাগর পেশায় ছিনতাইকারী ও ইয়াবা ব্যবসায়ী। গত ৯ জুন রাতে তাদের পরিবারের একজনকে ছুরি দেখিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় সে। বিষয়টি জানার পর ১১ জুন তারা সাখাওয়াতের বাড়িতে গিয়ে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করেন। ওই সময় সাখাওয়াত ছুরিকাঘাত করে আরিফকে আহত করে। হাসপাতালে চিকিৎসা নিয়ে সে সুস্থ হয়ে ওঠে। ঘটনার পর থানায় অভিযোগ করা হয়। পরে স্থানীয়দের উদ্যোগে সালিশে মীমাংসার সিদ্ধান্ত নেওয়া হয়।
কিন্তু রবিবার রাতে আরিফ ও সাখাওয়াতের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে সাখাওয়াত ছুরি দিয়ে আরিফের বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১০ জুলাই 