যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। স্যান অ্যান্টোনিও শহরে টানা ভারী বৃষ্টিপাতের পর শুক্রবার (৪ জুলাই) ভোররাতে গুয়াদালুপ নদীর পানি হঠাৎ বেড়ে গিয়ে এই দুর্যোগ দেখা দেয়।
বন্যার সবচেয়ে বড় বিপর্যয় ঘটে কের কাউন্টির ‘ক্যাম্প মিস্টিক’ নামে একটি গ্রীষ্মকালীন আবাসিক ক্যাম্পে। নদীর পানির উচ্চতা মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট বা ৮ মিটার বেড়ে যায়। ওই সময় ক্যাম্পে প্রায় ৭৫০ জন মেয়ে শিশু ছিল। তাদের বেশির ভাগকে দ্রুত সরিয়ে নেওয়া গেলেও অন্তত ২৭ জন মেয়ে ও তত্ত্বাবধায়ক প্রাণ হারান বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। তবে দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের প্রস্তুতি নিয়ে রাজনৈতিক বিতর্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে আবহাওয়া সংস্থার বাজেট কমানোয় আগাম সতর্কতা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে বলে সমালোচনার মুখে পড়েছে প্রশাসন।
এই প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সোমবার সাংবাদিকদের বলেন, বন্যার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে দায়ী করা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। জাতীয় শোকের এই মুহূর্তে রাজনৈতিক দোষারোপ কোনো কাজে আসবে না।
নবীগঞ্জে ১৪৪ ধারা জারি