বড়পুকুরিয়া কয়লা খনিতে চাপা পড়ে চীনা কর্মকর্তার মৃত্যু

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১১:১১ এএম

দিনাজপুর জেলার পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লা খনির ১২৩৫ ফিট ভূ-গর্ভের নিচে ১৩০৫ নম্বর ফেইজে হাইড্রলিক্স জগের নীচে চাপা পড়ে চায়না শিফট ম্যানেজার মি.ওয়াং জিয়াং গো (৫৬) মারা গেছেন।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৬টায় কয়লা খনির ১২৩৫ ফিট ভূ-গর্ভের নিচে এ দূর্ঘটনা ঘটে। এঘটনায় বুধবার (৯ জুলাই) পার্বতীপুর মডেল থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। (মামলা নং-৩১)। নিহত চাইনীজ ওয়াং জিয়ান গুয়ো (৫৫) সুরতহাল প্রতিবেদন ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) এর ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের অধীনে কর্মরত চায়না নাগরিক মিষ্টার ওয়াং জিয়ান গুয়ো ভূ-গর্ভের ১৩০৫ নম্বর ফেইসে ট্রাক গেইট হতে হাইড্রোলিক সাপোর্টগুলি বাহির করার সময় অসাবধানতায় স্টিল রোপের সাথে আটকে যায়। তাৎক্ষণিক মিষ্টার ওয়াং জিয়ান গুয়োকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হাসপাতালে চিকিৎসক রাত সাড়ে ৭টার সময় তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপার বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক বলেন, গত ২৩ জুন খনির ১৩০৫ নম্বর ফেইসে কয়লা মজুত হলে সেই সরঞ্জাম নতুন ১৪০৫ নম্বর ফেইজে আনার কাজ চলছে। ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের অধীনে ভূ-গর্ভের ১৩০৫ নম্বর ফেইসে ট্রাক গেইট থেকে হাইড্রোলিক সাপোর্টগুলি বাহিরকালে অসাবধানতায় স্টিল রোপের সাথে আটকে গুয়ো গুরুতর আহত হন। পরে রংপুর মেডিকেল হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত