তালতলীতে ১০ কেজি গাঁজাসহ আটক ২

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৫:৪৮ পিএম

বরগুনার তালতলীতে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে নৌবাহিনী। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার (৮ জুলাই) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে তালতলী বাজারসংলগ্ন লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— মো. পারভেজ (৪০) ও মো. রাজিব। তারা বরগুনা জেলার লতাকাটা ইউনিয়নের পরীর খাল গ্রামের বাসিন্দা।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ওই দুই ব্যক্তি লঞ্চঘাট এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং সঙ্গে থাকা আনুমানিক ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নৌবাহিনী ডিটাচমেন্টে নেওয়া হয় এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তালতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত