ওয়ানডে সিরিজ হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টির আগে দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। প্রতিপক্ষের এই দুঃসংবাদই বাংলাদেশের জন্য সুসংবাদ হয়ে এসেছে। কারণ, ওয়ানডে সিরিজে বাংলাদেশি ব্যাটারদের খুব ভুগিয়েছেন হাসারাঙ্গা।
গতকাল মঙ্গলবার শেষ হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজে হাসারাঙ্গা ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি। তিন ম্যাচে নিয়েছিলেন মোট ৯ উইকেট। ২৭ বছর বয়সী এই বোলার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে আক্রান্ত হয়েছেন। তার বদলি হিসেবে এখন পর্যন্ত কারও নাম ঘোষণা করেনি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজেও শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন চারিথ আসালাঙ্কা।
আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ১৩ জুলাই ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আর তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। এর আগে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ড্র করলেও পরের ম্যাচে হেরেছে ইনিংস ব্যবধানে।
‘ক্রিকেটারদের মানসিক সমস্যা, আচরণে সমস্যা, ব্যাটারদের বিরাট সমস্যা’
সিরিজ হেরে মিরাজ কখন কী বলছেন নিজেও জানেন না!