জুলাই গণঅভ্যুত্থান’ চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সেকশন অফিসার আব্দুল্লাহ আল মামুনকে প্রক্টর অফিসে সোপর্দ করেছে শিক্ষার্থীরা। তিনি এক সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন এবং জুলাই আন্দোলনে ঢাকায় বিভিন্ন সময়ে আন্দোলনরত ছাত্রদের ওপর হামলার ঘটনায় সরাসরি অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার গুরুত্ব অনুধাবন করে অভিযুক্তকে যৌথবাহিনির কাছে হস্তান্তর করেছে। একইসঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কর্মস্থল থেকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নোবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজীদ হোসাইন চৌধুরী বলেন, ছাত্রদের ওপর হামলার অভিযোগ গুরুতর। এজন্য তদন্ত কমিটি গঠন করা হবে এবং তার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানানো হয়। শিক্ষার্থীদের দাবি, অভিযুক্ত ব্যক্তি ছাত্রলীগের কেন্দ্রীয় দায়িত্বে থাকাকালীন বিভিন্ন সময় ছাত্রদের ওপর হামলা করে এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক দায়িত্বে থেকে গোপনে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বচ্ছ ও কার্যকর তদন্ত ও যথাযথ শাস্তির দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি করা হচ্ছে।
এমবাপ্পে ছাড়াই কি পিএসজি ভালো দল?
অস্ত্র ঠেকিয়ে স্কুলছাত্রকে অপহরণ, পুলিশ বলছে- খেলানা পিস্তল 