চীনের কাছে হেরে শিরোপা দৌড় থেকে ছিটকে গেলেন মেয়েরা

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৭:৪৪ পিএম

চীনের ডাজহু শহরে চলমান অনূর্ধ্ব-১৮ নারী এশিয়া কাপের সুপার ফোর পুলের প্রথম ম্যাচে স্বাগতিক চীনের কাছে ৯-০ গোলের হারে শিরোপা দৌড় থেকে ছিটকে গেছেন বাংলাদেশের মেয়েরা। ছেলেদের বিভাগে নিজেদের শেষ ম্যাচে চীনকে ২-১ গোলে হারিয়ে পুল ‘এ’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। তাতে গ্রুপ রানার আপ হয়ে ছেলেরা সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জাপানকে।

মেয়েদের বিভাগে সুপার ফোর পুলে প্রতিটি দল ম্যাচ খেলবে দুটো করে, অন্য পুল থেকে ওঠা দুই দলের বিপক্ষে। গ্রুপ থেকে পাওয়া তিন পয়েন্ট ক্যারি হবে এ পর্বে। সেক্ষেত্রে কোনো পয়েন্ট ছাড়াই বাংলাদেশের মেয়েদের দুই প্রতিপক্ষ চীন ও কাজাখস্তান। আজ প্রথম ম্যাচে চীনের বিপক্ষে ৯-০ গোলে হেরে যাওয়ায় ফাইনালে ওঠা অসম্ভব হয়ে গিয়েছে। আজ কাজাখস্তানও জাপানের কাছে হেরেছে ১৩-০ গোলে। তাই মেয়ে বিভাগের ফাইনালে ৬ পয়েন্ট নিয়ে জাপান ও চীনের খেলা নিশ্চিত।

বাংলাদেশ শুক্রবার কাজাখস্তানের সঙ্গে খেলবে এই পর্বের দ্বিতীয় ম্যাচ। এর পর রবিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও মুখোমুখি হবে একই প্রতিপক্ষের। আর শক্তিশালী জাপানের বিপক্ষে বাংলাদেশের ছেলেরাও সেমিফাইনাল খেলতে নামবে শুক্রবারে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত