অবৈধ সম্পদের অভিযোগ

সাবেক মেয়র খালেক ও স্ত্রীর বিরুদ্ধে মামলা

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৭:৫০ এএম

ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার স্ত্রীর হাবিবুন নাহারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাদের বিরুদ্ধে ১৯ কোটি ২৩ লাখ ২২ হাজার ৪৩৯ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে সংস্থাটির সহকারী পরিচালক রাকিবুল ইসলাম বাদী হয়ে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি করেন।

মামলার এজাহারে বলা হয়, দুদকের অনুসন্ধানে খুলনা সিটির করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের ১৭ কোটি ২৬ লাখ ৬০ হাজার ৯৩৪ টাকার সম্পদ অর্জনের তথ্য-প্রমাণ পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত