চট্টগ্রামে ফ্ল্যাট থেকে গৃহবধূর খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার, স্বামী পলাতক

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৮:৩৪ এএম

চট্টগ্রাম নগরের রৌফাবাদ পাহাড়িকা হাউজিং এলাকার একটি ফ্ল্যাট থেকে ফাতেমা আক্তার নামে এক গৃহবধূর খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ‘এফজেড টাওয়ার’ নামের ভবনের একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, ‘পারিবারিক কলহ থেকে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ফাতেমাকে প্রথমে গলা কেটে হত্যা করা হয়, পরে তাঁর মরদেহ টুকরো টুকরো করে ঘরের মধ্যেই ফেলে রাখা হয়। ঘটনার পর থেকে স্বামী সুমন পলাতক।’

পুলিশের ভাষ্য অনুযায়ী, রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে ঘরে ঢোকে। ভেতরে ঢুকে তারা ফাতেমার দেহের বিভিন্ন খণ্ডিত অংশ দেখতে পায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকে পলাতক স্বামীকে আটকে পুলিশের অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত