২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৬৩ শতাংশ।
আজ বৃহস্পতিবার দুপুর ২টায় ফলাফল প্রকাশের পর জানা যায়, এ বোর্ডে সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন মোট ৪ হাজার ৯৪৮ জন পরীক্ষার্থী।
সারাদেশে একযোগে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে, অন্যান্য সাধারণ ও মাদরাসা বোর্ডের তুলনায় কারিগরি বোর্ডে পাসের হার তুলনামূলকভাবে কিছুটা ভালো হলেও জিপিএ-৫ প্রাপ্তির হার বেশ কম।
দাখিল পরীক্ষায় পাস ৬৮ শতাংশ, জিপিএ-৫ মাত্র ৯ হাজার