ওয়েস্ট ইন্ডিজ ছেড়ে এসে ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলার সুযোগ নিয়েছিলেন জোফরা আর্চার ২০১৯ সালে। আলো ছড়িয়েছিলেন ইংল্যান্ড বিশ্বকাপে। ২০১৯ সালে অ্যাশেজে সিরিজের মাধ্যমে টেস্টও খেলা শুরু করেন। কিনতু ২০২১ সালের পর ইনজুরিতে পরে ক্রিকেট থেকেই দূরে সরে যেতে হয়। চোট থেকে ২০২৩ সালে ফিরলেও সীমিত ওভারের ম্যাচই খেলতে পারছিলেন শুধু।
চার বছর পর ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্টে ফেরেন তিনি। আজ লর্ডসে বল করতে নামেন প্রথম। এবং তৃতীয় বলেই যশস্বী জয়সোয়ালকে আউট করে দেন। এ যেনো পুনর্জন্ম হলো আর্চারের।
চোটে পড়ার আগে ১৩ টেস্টে ৪২ উইকেট নিয়েছিলেন আর্চার।
জোটাহীন লিভারপুলের প্রথম ম্যাচ, প্রেস্টনে হবে স্মরণ