নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন সাগরিকা। আজ নেপালের বিপক্ষে ম্যাচেও প্রথমার্ধে একটি গোল করেন তিনি। তবে দ্বিতীয়ার্ধে নেপালের এক খেলোয়াড়ের সঙ্গে ঝামেলায় জড়িয়ে লাল কার্ড দেখলেন সাগরিকা। লাল কার্ড দেখেন নেপালের খেলোয়াড়ও।
ম্যাচের ৫৪ মিনিটে বল দখলের লড়াইয়ে থাকা অবস্থায় সাগরিকা ও সিমরান রায়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বল দখলের লড়াইয়ের এক পর্যায়ে সাগরিকার চুল টেনে ধরেন সিমরান। অন্য খেলোয়াড়রা থামাতে এলে পরিস্থিতি আরও খারাপ হয়। এ সময় সাগরিকা নেপালের আরেক খেলোয়াড়ের ওপর চড়াও হন।
পরে রেফারি সাগরিকা ও সিমরানকে লাল কার্ড দেখান। বাংলাদেশ ম্যাচের প্রথমার্ধে দুই গোল দেয়।
নেপাল নয়, সেপ্টেম্বরে হামজাদের সম্ভাব্য প্রতিপক্ষ ভিয়েতনাম-কম্বোডিয়া