'চেষ্টা করছিলাম ভালো ক্রিকেট খেলার'

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১১:১৮ পিএম

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অধিনায়ক লিটন দাসের ৭৬ এবং শামীম পাটোয়ারির ৪৮ রানে ভর করে চ্যালেঞ্জিং স্কোর পায় বাংলাদেশ। পরে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে লঙ্কানদের ৯৪ রানে অলআউট করে ৮৩ রানের জয় তুলে নেয় বাংলাদেশ দল। ম্যাচ সেরার পুরস্কারও জেতেন লিটন।

পরে পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেন, 'চেষ্টা করছিলাম ভালো ক্রিকেট খেলার জন্য। শামীমকে কৃতিত্ব দিতে হবে, সে শুরুটা দেখিয়েছিল। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। রিশাদ দারুণ করেছে, যখন সে ভালো বল করে আমরা ভালো করি। কুশলের রান আউটটা গুরুত্বপূর্ণ ছিল কারণ সে ভালো ফর্মে ছিল। শরিফুলও দারুণ বল করেছে।'

রিশাদ হোসেন ৩টি, শরিফুল ইসলাম নেন ২ উইকেট।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত