চট্টগ্রামের পতেঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে দেবরের ছুরিকাঘাতে ফেরদৌস আরা (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল রবিবার দিবাগত রাতের এ ঘটনায় পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত দেবর রবিন ওরফে রনি পলাতক।
নিহত ফেরদৌস আরা নগরের পতেঙ্গা থানার চড়িহালদা মোড় এলাকার বাসিন্দা মো. লোকমানের স্ত্রী।
পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব আচার্য জানান, জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে ফেরদৌস আরার ওপর তাঁর দেবর রবিন ছুরি নিয়ে হামলা চালান। রক্তাক্ত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহতের মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পলাতক রবিনকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
ছেলের গায়ে অপহরণকারীদের নির্যাতনের চিহ্ন দেখেই বাবার মৃত্যু