অপপ্রচারের প্রতিবাদে পবিপ্রবিতে বিএনপিপন্থি শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৫ পিএম

পুরান ঢাকার মিডফোর্ট হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগসহ সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রেক্ষিতে পরিকল্পিতভাবে জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষনেতা তারেক রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দকে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ইউনির্ভাসিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট) ও জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোমবার (১৪ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ইউট্যাব সভাপতি প্রফেসর ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে এবং ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউট্যাব সাধারণ সম্পাদক ও প্রো-ভিসি ড. এস এম হেমায়েত জাহান, রেজিস্ট্রার  প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন, ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, সহযোগী অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম, জিয়া পরিষদের (কর্মকর্তা ইউনিট) সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার মো. আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক ও ডেপুটি রেজিস্ট্রার হাচিব মোহাম্মদ তুষার, পবিপ্রবি ছাত্রদল সভাপতি জাহিদুল ইসলাম রাতুল, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা জনি, জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের মো. মাহাবুব হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ জনসমর্থিত রাজনৈতিক দল। একটি চক্র এ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছে।

বক্তারা আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় প্রকৃত ঘটনাকে আড়াল করে একটি গুপ্ত সংগঠন জুলাই বিপ্লবের কুশীলব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে অশ্লীল স্লোগান ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার ঘৃণ্য চক্রান্তে লিপ্ত রয়েছে। প্রকৃতপক্ষে জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই একটি সংগঠনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিতর্কিত করার হীন প্রচেষ্টা অব্যাহত রাখছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত