কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়েছে। নিহত টিপু মিয়া (২৯) নরসিংদী জেলার শিবপুর উপজেলার ব্রাজেরকান্দি এলাকার চাঁন মিয়ার ছেলে।
আজ সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাইল্যাতলী বারাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ গোলাম রব্বানী বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটন এক্সপ্রেস দক্ষিণ মিঠাছড়ি অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ জানান, ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আরেক দফা আলোচনা চায় সরকার: বাণিজ্য উপদেষ্টা