বিশ্বকাপ জয়ের দিন লর্ডসে আরেকটি রোমাঞ্চকর জয় ইংল্যান্ডের

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৩:৫৩ পিএম

ঠিক ছয় বছর আগে ১৪ জুলাই লর্ডসে বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক মুহূর্তে বুকভরা আবেগে ভেসেছিল ইংল্যান্ড। আজ আবার সেই একই মাঠে, আবারও রোমাঞ্চ, আর ইংল্যান্ডের আরেকটি দারুণ জয়ের সাক্ষী থাকল ‘হোম অব ক্রিকেট’। সিরিজের তৃতীয় টেস্টে রুদ্ধশ্বাস লড়াইয়ে ভারতকে ২২ রানে হারিয়ে সিরিজে ২-১ ম্যাচে এগিয়ে গেল স্বাগতিক ইংল্যান্ড।

‎শেষ  দিনে ভারতের দরকার ছিল মাত্র ১৩৫ রান, হাতে ৬ উইকেট। সকালে খেলা শুরু হতেই ইংলিশ বোলাররা যেন আগুন হয়ে ঝাঁপিয়ে পড়লেন। বিশেষ করে বেন স্টোকস এবং জোফরা আর্চার—বিশ্বকাপ নায়কেরা আবারও উদ্ধারকর্তা হয়ে উঠলেন। দুজন মিলে নিলেন চার উইকেট। লান্চের সময় ভারত ১১২/৮। তবে ভারতের আশা হয়ে টিকে ছিলেন রবীন্দ্র জাদেজা। বুমরা ও সিরাজকে নিয়ে জয়ের ২৩ রানের মধ্যে নিয়ে যান তিনি ১৮১ বলের ৬১ রানের ধৈর্যশীল ব্যাটিংয়ে।

‎শেষ পর্যন্ত তার সেই লড়াই থামিয়ে দেন শোয়েব বাশির। বাঁহাতের ছোট আঙুলে চোট নিয়ে মাঠের বাইরে থাকা ২১ বছর বয়সী এই স্পিনার ইনিংসের বলটা ভালোভাবেই ঠেকালেন সিরাজ। তবে বল মাটিতে ড্রপ খেয়ে ঘুরে গিয়ে লাগলো লেগ স্টাম্পে, হালকা ছোঁয়ায় পড়লো একটি বেলস। তাতেই ইংল্যান্ডের খেলোয়াড়রা মেতে উঠলো জয়ের উল্লাসে। আর ক্রিজেই হতাশায় কিছুক্ষণ বসে রইলেন সিরাজ (৪)। 

লর্ডস স্পেশাল' স্টোকস

‎২০১৯ সালের ১৪ জুলাই এই মাঠেই বিশ্বকাপ জেতেন স্টোকস। ছয় বছর পর, একই দিনে, তিনি আবারও হয়ে উঠলেন ‘ম্যাচ উইনার’। দ্বিতীয় ইনিংসে তিনি বল করছেন ১৯.২ ওভার, ৪৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। শেষ সেশনে তাঁর বলের গতি ও আগ্রাসী মনোভাব বারবার কাঁপিয়ে দিয়েছে ভারতীয় ব্যাটারদের।

 

ব্যাটে বলে নেতৃত্বে ম্যাচের নায়ক স্টোকস

ম্যাচ শেষে স্টোকস বলেছেন, "আগেও মনে করতাম অনেক কঠিন সময় পার করেছি। কিন্তু আজ, দেশের হয়ে টেস্ট জেতানোর জন্য বল করতে নামা—এটা যদি হৃদয় না নাড়িয়ে দেয়, তাহলে কিছুই পারে না। বাশির, যার হাত ভাঙা, ব্যাট হাতে দায়িত্ব নিয়ে মাঠে নামল, এরপর শেষ উইকেটটা তুলে নিল—এক কথায়, সে আমাদের দলের একজন নিঃসন্দেহ যোদ্ধা।"

×
সর্বশেষ সর্বাধিক পঠিত