স্কুল প্রধানের অনিয়ম তদন্তে দুদকের হস্তক্ষেপ

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১২:৫১ পিএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও বিধিবহির্ভূত দায়িত্ব পালনের অভিযোগের অনুসন্ধান শুরু করতে নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয় থেকে উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম স্বাক্ষরিত একটি পত্রে এ নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়েছে, কমিশনের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলামকে তদন্তভার দেওয়া হয়েছে। স্মারক নম্বর ২৭৯/১(৭)-এ উল্লেখ করা হয়েছে, তদন্ত শেষে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে।

এর আগে, গত ১৬ জুন বিদ্যালয়টির ১৪ জন শিক্ষক ও কর্মচারী একযোগে হবিগঞ্জের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। তাতে আমিনুল ইসলামের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি এবং নৈতিক স্খলনের অভিযোগ উত্থাপন করা হয়।

এ বিষয়ে ২৪ জুন দৈনিক দেশ রূপান্তরের অনলাইন সংস্করণে ‘প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এছাড়াও দেশের আরও কয়েকটি সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে খবর প্রকাশিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত