যুক্তরাষ্ট্রসহ পাঁচটি দেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১৫ জুলাই) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেয়ে আমরা যুক্তরাষ্ট্র, ওমান, মালদ্বীপ, জর্ডান ও দক্ষিণ আফ্রিকায় ভোটার নিবন্ধনের প্রস্তুতি শুরু করেছি। এ জন্য প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম প্রস্তুত করা হচ্ছে।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে নিবন্ধন কার্যক্রম চালু হবে। নিউইয়র্কে সবচেয়ে বেশি বাংলাদেশি থাকায় সেখানকার আগ্রহ বেশি।
ইতিমধ্যে ৯টি দেশ থেকে ৪৮ হাজার ৮০ জন প্রবাসীর আবেদন পাওয়া গেছে। এর মধ্যে ২৯ হাজার ৬৪৬ জনের বায়োমেট্রিক ডাটা সংগ্রহ করা হয়েছে এবং ১৭ হাজার ৩৬৭ জনকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
গত ৯ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয় এ পাঁচ দেশে নিবন্ধন কার্যক্রমের অনুমতি দেয়। তবে এখনও বাহরাইন, সিঙ্গাপুর, জাপান, ফ্রান্সসহ ২৬টি দেশে প্রক্রিয়া শুরু হয়নি।
ইসি জানায়, অবশিষ্ট দেশগুলোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া মাত্রই নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে।
আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ফি দ্বিগুণ, চাইলেই মিলবে না অস্ত্র
ইসলাম ধর্ম গ্রহণ করলেন ডিজে-কেজিয়া