আতলেতিকো মাদ্রিদে আরও এক বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১০:২৯ এএম

স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলারদের মেলা বসেছে। গত মৌসুমে রদ্রিগো দি পল, নাহুয়েল মলিনা, আনহেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ খেলেছেন ক্লাবটিতে। এবার আরেক বিশ্বকাপজয়ী থিয়াগো আলমাদা আতলেতিকোতে যোগ দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে আতলেতিকো জানিয়েছে, আলমাদার চুক্তির ব্যাপারে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো সঙ্গে তারা ঐকমত্যে পৌঁছেছে। মেডিকেল পরীক্ষা–নিরীক্ষা শেষে আলমাদা আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করবেন। ইএসপিএন জানিয়েছে, আলমাদার সম্ভাব্য ট্রান্সফার ফি হতে পারে ১ কোটি ৫০ লাখ ইউরো থেকে ২ কোটি ইউরোর মতো।

২৪ বছর বয়সী আলমাদা ২০২২ সালে আর্জেন্টিনার হয়ে কাতার বিশ্বকাপ জিতেছেন। তবে জাতীয় দলে জায়গা নড়বড়ে হয়ে আছে। মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব আটলান্টা ইউনাইটেড থেকে ২০২৪ সালে যান ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোতে। এরপর গত জানুয়ারিতে ধারে খেলতে যান ফরাসি ক্লাব লিওঁতে। এবার তিনি খেলবেন বিশ্বের অন্যতম জনপ্রিয় স্প্যানিশ লিগে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত