গোপালগঞ্জে এনসিপির সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলার প্রতিবাদে সারা দেশে ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু এ ব্লকেড কর্মসূচি সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (১৬ জুলাই) সাড়ে ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নাহিদের উদ্ধৃতি দিয়ে এক পোস্টে এ আহ্বান জানান দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
পোস্টে তিনি লেখেন, ‘ব্লকেড সরিয়ে নিন। রাজপথের একপাশে অবস্থান করুন। লড়াই চলবে।’
এর আগে বিকেল ৪টার দিকে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ, পদযাত্রা ও গাড়িবহরে হামলার প্রতিবাদে দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
অলিখিত ‘ফাইনালে’ বাংলাদেশের বিপক্ষে চাপে শ্রীলঙ্কাই