এই তো তিন-চারদিন আগেও কঠোর সমালোচনার মুখে ছিলেন লিটন কুমার দাস। ওয়ানডে থেকে বাদ পড়েছিলেন। টি-টোয়েন্টিতেও তার ক্যাপ্টেন্সি হারানো এমনকী দল থেকে বাদ পড়ার আশঙ্কাও করছিলেন কেউ কেউ। সিরিজের শেষ দুই টি-টোয়ন্টিতে পরিস্থিতি বদলে গেছে। তিন ম্যাচে ১১৪ রান করে হয়েছেন সিরিজসেরা। কঠিন সময়ে কীভাবে বদলে গেলেন লিটন?
গতকাল বুধবার তৃতীয় ম্যাচ ৮ উইকেটে জিতে লঙ্কানদের ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। যদিও লিটনরা সিরিজ শুরু করেছিলেন হার দিয়েই। সমতায় ফেরার ম্যাচে লিটন খেলেছিলেন ৫০ বলে ৭৬ রানের দারুণ এক ইনিংস। ওই ম্যাচ বাংলাদেশ জিতেছিল ৮৩ রানের বড় ব্যবধানে। এরপর গতকাল সিরিজ নিশ্চিতের ম্যাচ ২৬ বলে করেছেন ৩২ রান। লিটন জানিয়েছেন, দ্বিতীয় টি-টোয়েন্টির ফলাফলই তাদের আত্মবিশ্বাস জুগিয়েছে।
লিটনের ভাষায়, ‘দল হিসেবে যখন আপনি ম্যাচ জিতবেন, আমার মনে হয় এমনি একটা আলাদা চেহারা বদলে যায়, চাঙ্গা হয়ে ওঠে সবাই। আর দ্বিতীয় টি-টোয়েন্টিটা দেখেন একটা বড় ব্যবধানে জেতা। যেকোনও দিনে আপনি টি-টোয়েন্টি ফরম্যাটে ৮৩ রানে জিতবেন মানে একটা অনেক বড়। আমার মনে হয় আত্মবিশ্বাসটা সবার ভিতরে ছিল। পুরো দল হিসেবে আমরা বিশ্বাস করি যে আমরা ভালো ক্রিকেট খেললে জিততে পারব। আমার মনে হয় ওখান থেকে এই জিনিসটা এসেছে।’
নিজের ফর্মে ফেরার রহস্য নিয়ে লিটন বলেছেন, ‘বিশ্বাস তো সবসময় আছে। সর্বশেষ দশ বছর ধরে ক্রিকেট খেলছি, বিশ্বাসের কখনও কমতি ছিল না। তাই আমার মনে হয় এক তো হচ্ছে ক্ষুধা, যেহেতু অনেকদিন ধরে রান করছিলাম না। চেষ্টা করছিলাম যে সুযোগটা কখন আসবে, ওই সুযোগটা কীভাবে লুফে নিতে পারি। আমার মনে হয় দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওইটা একটা প্লাস পয়েন্ট ছিল আমার জন্য।’
হরভজনের ১৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন শেখ মেহেদী
দলকে জিতিয়ে ৭০০ গোলে অবদান রাখলেন নেইমার
টানা পাঁচ ম্যাচ পর গোলশূন্য মেসি; হারল তার দল