মুন্সীগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রার পথসভায় নাহিদ-সারজিস

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০১:৪০ পিএম

দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে মুন্সীগঞ্জ শহরে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথসভা। আজ শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে শহরের কৃষিব্যাংক মোড়ে এ পথসভায় শুরু হয়।

এতে এতে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, দক্ষিণিঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মো. মেহেদী হাসানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে শহরের পুরাতন কাচারী এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা বের করে শহরের দক্ষিণ কোর্টগাঁও এলাকার পতাকা একাত্তর, পুরাতন কাচারী হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে পুরাতন বাসস্ট্যান্ড এলাকার আল্লাহ চত্বর ঘুরে কৃষিব্যাংক মোড়ে এসে পথসভায় মিলিত হন এনসিপির নেতৃবৃন্দ।

এ ছাড়া এখানে উপস্থিত রয়েছেন মুন্সীগঞ্জ জেলা এনসিপির সমন্বয়ক কমিটির আহ্বায়ক মাজেদুর ইসলাম, সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী গাজী আব্দুল আলিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত